সাজেক ভ্যালী
Friday,15th March 2019
রাত ৯ঃ৩০ এ আমরা রাজধানীর মতিঝিল হতে শান্তি পরিবহনের এসি বাসে করে খাঘড়াছরির উদ্দেশ্যে যাত্রা শুরু করি।
রাস্তায় অনেক জ্যাম থাকায় কুমিল্লায় পৌছাতে অনেক দেরি হয়ে যায়।সেখানে কিছু নাস্তা করে আবার আমাদের বাস খাঘড়াছড়ির উদ্দেশ্যে চলতে শুরু করে।অনেক ভোঁরে যখন আমার ঘুম ভাঙ্গে তখন দেখতে পাই খাঘড়াছড়ির পাহাড়ি রাস্তার প্রাকৃতিক মনোরম দৃশ্য।আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় আমাদের গাড়ি চলছিলো।
সকাল ৭.০০ টায় আমরা খাঘড়াছড়ি পউছায়।আমাদের চাঁদের গাড়ি আগে থেকেই ঠিক করা ছিল।তাই আমরা সকালের নাস্তা খেয়ে চাঁদের গাড়িতে করে সাজেকের উদ্দেশ্যে রওনা দেই।কিছু সময় অতিবাহিত হওয়ার পরই শুরু হল সেই আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা।আহহ সে কি মনোরম দৃশ্য!!

Awesome❤
Keep it up
LikeLike